যে ৬ পেশা কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা Ai দখল করতে পারবে না | ক্যারিয়ার নিয়ে সতর্ক হোন

 এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল বিশ্বকে নতুন আকৃতি দিচ্ছে ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অগ্রগতি এতোটাই বৃদ্ধি পেয়েছে যে,  বিশেষজ্ঞরা ধারণা করছে ভবিষ্যত চাকরির বাজার শাসন করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৷ অনেক ক্ষেত্রে  এআই মানুষের চেয়েও বেশি নির্ভূল ও সুচারুভাবে কাজ করতে পারে ৷ আবার তা মানুষের চেয়েও কম খরচে সার্ভিস দিতে পারে ৷  তাই আশঙ্কা করা হচ্ছে অদক্ষ মানুষরা চাকরির সুযোগ তো হারাবেই,  একইসাথে অনেক ক্ষেত্রে দক্ষ মানুষদের জায়গায়তেও এআই রিপ্লেস করে নেবে ৷  মোটকথা, এআই বিপ্লবের যুগে প্রবেশ করেছি আমরা ৷ এআই বিপ্লবের ভাল প্রভাবের পাশাপাশি মন্দ প্রভাবটাও পড়বে আমাদের উপর যা শতভাগ নিশ্চিতভাবেই বলা যায় ৷ 
Ai বা Artificial intelligence
Ai বা Artificial intelligence 

যেমন, স্বয়ংক্রিয় ড্রাইভিং কার,  বিমান,  বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে যা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করছে ৷  তাই আমাদের ভবিষ্যতের মঙ্গলের জন্য অত্যন্ত সতর্কভাবে ক্যারিয়ার নির্বাচন করতে হবে ৷ আজ আলোচনা করব এমন 6টি কর্মক্ষেত্র নিয়ে যা এআই কখনই খেয়ে দিতে পারবেনা ৷ বরং এআই কর্মক্ষেত্রকে আরও সহজ এবং মসৃণ করবে ৷ 


মেডিকেল প্রফেশন :


Ai বা Artificial intelligence  যদিও মেডিকেল ইন্ডাস্ট্রিতেও প্রবেশ করেছে তবুও তা সার্জন বা চিকিৎসকের জায়গা দখল করতে পারবে না৷ Ai বা Artificial intelligence শক্তি টেলিমেডিসিনে ব্যাপক সহায়তা করে ৷ এছাড়াও রোগ নির্ণিয়,  ঔষধ আবিষ্কার থেকে আরও বেশ কয়েকটি সেক্টরে জায়গা করে নিয়েছে Ai ৷ যাহোক,  ডাক্তার ব্যতীত চিকিৎসা ক্ষেত্রে Ai বা Artificial intelligence কখনই জরুরি বা  গুরুতর মুহুর্তে রিয়েল-টাইম ডিসিশান বা বাস্তব সম্মত সিদ্ধান্ত নিতে পারবেনা ৷ তাই গার্জিয়ান হিসেবে নিজের সন্তানের জন্য এই সেক্টর বা নিজের জন্য হলেও এই সেকটরকে নিরাপদ ভবিষ্যত ক্যারিয়ারের জন্য বাছাই করতে পারেন৷৷ 

শিক্ষকতা 


World Economic Forum এর  Future of Jobs Report 2023 অনুসারে 2027 সাল পর্যন্ত শিক্ষতা পেশার সাথে জড়িত মানুষের সংখ্যা 10 % বৃদ্ধি পাবে ৷ যদিও Ai বা Artificial intelligence প্রযুক্তি যেমন চ্যাট জিপিটি ছাত্র-ছাত্রীদের অনেক জটিল বিষয় সমূহকে সহজতর করছে তবুও শিক্ষকরা বেশ কিছু কারণে এআই এর চেয়ে উত্তম ৷  কারণ, যেহেতু একজন ছাত্রের মানসিক অবস্থা বুঝার সক্ষমতা রয়েছে শিক্ষকের তাই শিক্ষরা ছাত্রদের ইমোশনাল সাপোর্ট দিতে পারে যা এআই পারবেনা৷ তাছাড়া সমসাময়িক সামাজিক অবস্থা বা বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষক যেভাবে ছাত্রদের বোঝাতে সক্ষম ঠিক সেভাবে এআই পারবেনা৷ এআই শুধু তার প্রোগ্রাম অনুসরন করে কিছু জটিল বিষয়ের সমাধান দেয় কিন্তু একজন শিক্ষকের মত সুক্ষ্ম সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবে খাপ খাইয়ে চলার শিক্ষা Ai বা Artificial intelligence দিতে পারবেনা৷ তাই বলা যায় শিক্ষতা পেশা একটি নিরাপদ পেশা৷ 



সফটওয়্যার ডেভেলপমেন্ট 


যদিও Ai বা Artificial intelligence স্বয়ংক্রিয় ভাবে নির্দেশনা অনুসরণ করে কিছু কোডিং লিখতে পারে তবুও এটি পুরোপুরি একজন ডেভেলপার এর স্থান দখল করতে পারবে না৷ সফটওয়্যার ডেভেলপমেন্ট  হচ্ছে একটি ক্রিয়েটিভ প্রসেস৷  প্রথমে সুক্ষভাবে চিন্তা করতে হয় এবং একটি রোডম্যাপ তৈরি করতে হয় ৷ এরপর ধাপে ধাপে এগুতে হয় ৷ এরপর সফটওয়্যার কি কাজ করবে তার সকল নির্দেশনা দিতে হয়৷   এরকম কিছু কারণে Software development শেক্টরে এআই রিপ্লেস করতে পারবেনা ৷ বরং কর্মক্ষেত্রকে আরও স্মুথ করবে৷ 


মার্কেটিং ম্যানেজার বা ক্রিয়েটিভ প্রফেশন 


যেখানে মার্কেটিং এ Ai বা Artificial intelligence  মানুষের চেয়েও বেশি উন্নত প্রচারণা করতে ব্যবহার হয় সেখানে মানুষ কেন এআই কে স্থান ছেড়ে দিবে না?  -মানুষ মানুষকে যেভাবে কথা বলে কনভিন্স করতে পারে সেভাবে এআই পারবে না ৷ কারন মানুষের কথা-ই মানুষের মনের বা চিন্তার একেবারে ভিতরকে আলোড়িত করতে পারে ৷ এছাড়া মানুষের সাইক বা মনের অবস্থা বুঝে মানুষকে কনভিন্স করার ক্ষমতা একমাত্র মানুষের আছে যা এআই এর নেই৷   তাই এআই  এই প্রফেশনে খুব বেশি পোদ্দারি করতে পারবেনা৷ 


সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ কর্মী


মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পেশা যেমন সাইকোলজিস্ট দের পেশা, কখনই Ai বা Artificial intelligence দখল করতে পারবেনা ৷ কারণ  হিউম্যান বিহ্যাভিয়ার বা মানুষের আচরণ,  আবেগ অনুভূতি,  ইত্যাদি বুঝে ট্রিটমেন্ট করতে হয় ৷ কিন্তু এআই প্রযুক্তির উক্ত বিষয়াদি বোঝার ক্ষমতা নেই৷ সাকোলজিস্ট মানুষের মূল সমস্যা নির্ণয় করে তাদের সে অনুযায়ী তাদের নির্দেশনা প্রদান করে থাকে৷ কিন্তু এআই শুধুমাত্র একজন সাইকোলজিস্টকে রোগ নির্ণয় বা মানসিক স্বাস্থ্যের কন্ডিশন নিয়ে বিশ্লেষন প্রদান করতে সক্ষম৷ এটি সাইকোলজিস্ট এর সহকারী হিসেবে কাজ করবে কিন্তু কখনই তার জায়গা পুরোপুরি দখল করতে পারবেনা ৷ 


 Farming and agriculture বা চাষাবাদ


The Future of Jobs Report 2023 এ আরও উঠে এসেছে যে Farming and agriculture বা চাষাবাদে আগামী 5 বছরে 30% এর বেশি পেশাদার বৃদ্ধি পাবে৷ এই সেক্টরে আরও বেশি বাস্তবস্মমত চিন্তাশীলতার দরকার যেমন,  মাটির গুণাগুণ বা অবস্থা পর্যবেক্ষণ,  সিজন এবং বাজার চাহিদা বুঝে চাষাবাদ,  গভীর যত্ন  ও স্থানীয় আবহাওয়া বুঝে সিধান্তের প্রয়োজন পড়ে ৷  যা Ai বা Artificial intelligence দ্বারা  কল্পনাও করা যায় না ৷ এআই বড়জোর চাষাবাদে ব্যবহৃত প্রযুক্তির বিকাশ ঘটিয়ে তা শ্রম লাঘব ও উৎপাদন বৃদ্ধি করতে পারে ৷ কিন্তু কৃষি সেকটরকে কখনই এআই টেক্কা দিতে পারবেন না ৷ কেননা কৃষি উৎপাদনে হিউমান টাচ আবশ্যিক৷  


আরও পড়ুন: তিনভাবে গুগল ক্রোম আপনার সার্চের গতি বাড়াচ্ছে 

শেষকথা

বর্তমানে প্রযুক্তি অত্যন্ত দ্রুত উন্নত হচ্ছে ৷ এই প্রযুক্তির যুগে অত্যন্ত সতর্কতার সাথে কায়ারিয়ার নির্বাচন করতে হবে ৷  মোটকথা সুদূরপ্রসারী চিন্তা করে ক্যারিয়ার বাছাই করতে হবে যেন প্রযুক্তি মন্দ প্রভাব আমাদের উপর না পড়ে ৷ আজ আপনাদের এমন ছয়টি প্রফেশনের কথা জানালাম যা কখনই প্রযুক্তির দখলে পুরোপুরি যাবেনা,বরং হিউম্যান টাচ বা মানব ছোঁয়া ছাড়া এইসব প্রফেশন কল্পনা করা এক কথায় অসম্ভব ৷ এমন আরও অনেক ক্যারিয়ার থাকতে পারে যেগুলো এআই রিপ্লেস করতে পারবেনা তা আপনারা স্টাডি করে বের করতে পারেন৷  তবে আমার কাছে মনে হয়েছে এই প্রফেশনগুলো কখনই আপনাকে ছেড়ে চলে যাবেনা 


আমাদের নতুন ব্লগের অন্যান্য আর্টিকেলগুলোপড়ার আমন্ত্রণ রইলো৷ 

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন